Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬, ১৭ মার্চ ২০২৫

মেট্রোরেল কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

মেট্রোরেল কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার
ফাইল ছবি

আড়াই ঘণ্টার কর্মবিরতির পর কাজে ফিরেছেন মেট্রোরেলের কর্মীরা। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে আবারও একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমআরটি পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কর্মবিরতি পালনকারীদের সঙ্গে কথা হয়েছে, তারা কাজে ফিরেছেন।

এর আগে, এমআরটি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ডিএমটিসিএলের চারজন কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে মেট্রোরেলের কর্মীরা কর্মবিরতি পালন শুরু করেন, যার ফলে কিছু সময়ের জন্য যাত্রীরা টিকিট ছাড়াই ভ্রমণ করেন।

রোববার রাতে ডিএমটিসিএলের একাধিক কর্মী অভিযোগ করেন, এমআরটি পুলিশের এক সদস্য চারজন কর্মীকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে কর্মচারীরা ছয় দফা দাবি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দেন।

কর্মীদের ছয় দফা দাবি:
১. ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে হবে।
২. দোষী পুলিশ সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৩. মেট্রোরেল, কর্মচারী ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করতে হবে।
৪. এমআরটি পুলিশ বাতিল করতে হবে।
৫. স্টেশন এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬. আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।

কর্মীদের আশ্বস্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং টিকিট ব্যবস্থা পুনরায় চালু করা হয়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির