Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৪, ২২ ডিসেম্বর ২০২৪

মেঘনায় নিখোঁজ শিশু সোহান উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

মেঘনায় নিখোঁজ শিশু সোহান উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামে অপহরণ হওয়া সাত বছরের শিশু সোহানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যমুনার চর এলাকা থেকে অভিযুক্ত হাসান আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মেঘনা থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযানে অংশ নেয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আব্দুল আজিজ মিয়া, এসআই সুমন মিয়া ও এএসআই আল মামুন জিহাদী এবং কনস্টেবল জাহাঙ্গীর আলম অভিযানে যান। টানা অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে শিশুটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হাসান আহমেদ উপজেলার পাড়ারবন গ্রামের রফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা সুমন মিয়ার ছেলে সোহান নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিং করে তাকে খোঁজার চেষ্টা করা হয়। পরে পুলিশকে জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামান আমাদের সবার দেশ প্রতিনিধিকে বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। একাধিক জায়গায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণে অভিযুক্তদের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। 

ওসি বলেন, এছাড়া আরও একজনকে সনাক্ত করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন- উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও স্বজনরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (২২ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইব্রাহীম খলিল মোল্লা/কুমিল্লা প্রতিনিধি

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬