Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩০, ৩১ ডিসেম্বর ২০২৪

বিদায়ী বছর ২০২৪ এ ডেঙ্গু পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক

ডেঙ্গু আক্রান্ত ১০১,২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন

ডেঙ্গু আক্রান্ত ১০১,২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন
প্রতীকি ছবি

২০২৪ সালে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। বিদায়ী বছরের শেষদিনেও ডেঙ্গু জ্বর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে, যা মৃতের সংখ্যা ৫৭৫ জনে পৌঁছেছে। একই সময়ের মধ্যে আরও ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জনে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩.১% পুরুষ এবং ৩৬.৯% নারী। মৃতদের মধ্যে ৪৮.৯% পুরুষ এবং ৫১.১% নারী। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৮ জন, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ পরিস্থিতি দেশের স্বাস্থ্য সেবাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ডেঙ্গুর প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হচ্ছে।

সবার দেশ/এওয়াই
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি