Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মানুষ সারারাত বাইরে ঘুমাতে বাধ্য হয়েছে

গ্রিসে রাতভর ভূমিকম্প

অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষের নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন। অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন। প্রায় ১৫ হাজার ৫০০ জনসংখ্যার দ্বীপের স্কুলগুলো একদিন বন্ধ রাখা হয়েছে।

গ্রিসে রাতভর ভূমিকম্প
ছবি: সংগৃহীত

গ্রিসের অন্যতম পর্যটন নগরী সান্টোরিনি দ্বীপে রাতভর নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে মানুষ সারারাত বাইরে ঘুমাতে বাধ্য হয়েছে। অনেকে বিমান বা ফেরিতে করে দূরে চলে গেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

রোববার বিকেলে সমুদ্রে বা আশেপাশের দ্বীপগুলোতে ২০০টিরও বেশি স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ৪ দশমিক ৬ মাত্রার।

ন্যাশনাল অবজারভেটরির জিওডাইনামিক্স ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার স্থানীয় সকাল ৭টা ১০ মিনিটের দিকে সান্তোরিনির কাছে ছোট দ্বীপ আনাফির উত্তর-পশ্চিমে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষের নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন। অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন। প্রায় ১৫ হাজার ৫০০ জনসংখ্যার দ্বীপের স্কুলগুলো একদিন বন্ধ রাখা হয়েছে।

গ্রিক কর্তৃপক্ষ জনগণকে আবদ্ধ স্থানে বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট বন্দর, পরিত্যক্ত ভবন ও খালি সুইমিং পুল থেকে দূরে থাকতে বলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা