Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ২২ মার্চ ২০২৫

গাজার ক্যানসার হাসপাতাল গুঁড়িয়ে দিলো ইসরায়েল 

গাজার ক্যানসার হাসপাতাল গুঁড়িয়ে দিলো ইসরায়েল 
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনী গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল (তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল) এবং সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি বাহিনীর দাবি, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন, তাই তারা সেখানে হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এটি গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ছিলো, যেখানে বহু রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

হাসপাতাল ও মেডিকেল স্কুল ধ্বংসের পাশাপাশি অনেক আবাসিক ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। কৃষিজমি ধ্বংস করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, যদি হামাস জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে এখনই গাজার একটি অংশ দখলে নেবো।

নেতানিয়াহুর বাহিনীর লাগাতার হামলায় গতকাল ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

মানবাধিকার সংগঠন ও বিভিন্ন রাষ্ট্র গাজার স্বাস্থ্য খাতকে লক্ষ্যবস্তু বানানোর নিন্দা জানিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে।

এ হামলার মাধ্যমে গাজার মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি