Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৭, ১২ জানুয়ারি ২০২৫

গণমাধ্যমকর্মীদের ডা. জাহিদ

স্বজনদের সঙ্গে প্রফুল্ল সময় কাটছে খালেদা জিয়ার

স্বজনদের সঙ্গে প্রফুল্ল সময় কাটছে খালেদা জিয়ার
ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ছেলে, পুত্রবধূ ও নাতনিদের কাছে পেয়ে তিনি বেশ প্রফুল্ল অবস্থায় রয়েছেন।
 
সোমবার খালেদা জিয়ার আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও জানান, ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকেরা আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন।

দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন।
 
এ ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বসতে পারেন বলে জানা গেছে।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার (৮ জানুয়ারি) লন্ডন পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয় তাকে।
 
সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া। সেখান থেকে সৌদি আরবে ওমরাহ শেষে দেশে ফিরবেন তিনি।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল