Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৮, ২১ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪০, ২২ মার্চ ২০২৫

ড. ইউনূসের বক্তব্য প্রত্যাখান শিক্ষার্থীদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি
ছবি: সবার দেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সদ্য দেয়া বক্তব্য প্রত্যাখান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।

ড. মুহাম্মদ ইউনূসের এ বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর ক্ষোভ প্রকাশ করেছে। এমন খবর শোনা মাত্রই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন, ‘চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই’, ‘জুলাইয়ের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘ভারতের দালালের হুশিয়ার সাবধান’, ‘কিলার লীগ, ব্যান ব্যান’, ‘ইউনূস সাহেবের বক্তব্য, প্রত্যাহার করো করতে হবে’, ‘বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’—এ ধরনের প্রতিবাদী স্লোগান দিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেন।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা দাবি জানান যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের কোনও পরিকল্পনা না থাকার বিষয়টি অগ্রহণযোগ্য এবং তারা এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান বিভিন্ন অভিযোগ, মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও দেশবিরোধী কার্যক্রমের বিচার হওয়া উচিত।

ড. ইউনূস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বৈঠকে আওয়ামী লীগের বিষয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের আদালতে বিচার করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা