Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৯ জানুয়ারি ২০২৫

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের হিথরো বিমানবন্দরে তাকে বরণ করেন তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এরপর তাকে সরাসরি লন্ডনের ‘দ্য ক্লিনিক’ নামক বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। 

বিমানবন্দরে খালেদা জিয়ার চিকিৎসক দল তার সর্বশেষ চিকিৎসা-সংক্রান্ত তথ্য নিয়ে লন্ডনের চিকিৎসকদের কাছে সেগুলো বুঝিয়ে দেন। কিছুদিনের মধ্যে খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন। তার লিভার প্রতিস্থাপন জরুরি, এবং পুরো চিকিৎসা প্রক্রিয়া শেষ হতে দুই মাসের মতো সময় লাগতে পারে।

২০১৮ সালে কারাগারে যাওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতির কারণে, দল ও পরিবার বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করেছিল, তবে সরকার তাতে সাড়া দেয়নি। 

খালেদা জিয়ার লন্ডন সফর ২০১৭ সালে শেষ হয়েছিল, এবং দীর্ঘ সাত বছর পর মায়ের সঙ্গে দেখা করেন তারেক রহমান।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল