Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২০ মার্চ ২০২৫

এপ্রিলের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া, কিছুদিন পর তারেক রহমান

দেশে ফিরছেন খালেদা জিয়া-তারেক রহমান

এম এ মালেক বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।

দেশে ফিরছেন খালেদা জিয়া-তারেক রহমান
ফাইল ছবি

খালেদা জিয়ার এপ্রিলের মাঝামাঝি দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এর কিছুদিন পরপরই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা থাকলেও এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি। বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

এম এ মালেক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিলের মাঝামাঝি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করা বেগম অধীর আগ্রহে দিন গুনছেন কখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন। 

তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।

লন্ডনে এক ইফতার মাহফিলে বিএনপির নেতারা জানান, বেগম খালেদা জিয়া ঈদের পর দেশে ফেরার পরিকল্পনা করেছেন এবং তার চিকিৎসক দল সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তবে নির্ধারিত ফ্লাইটের প্রাপ্যতার ওপর নির্ভর করে তার ফেরার তারিখ কিছুটা এগোতে বা পিছোতে পারে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো কোনও নির্দিষ্ট সময় নির্ধারণ হয়নি। দলের নেতারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশে ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরতে পারেন, তবে তারা একসঙ্গে ফিরবেন না।

যুক্তরাজ্য বিএনপির নেতাদের মতে, দলীয় নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল ঠিক রাখতে ধাপে ধাপে দেশে ফেরার পরিকল্পনা নেয়া হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল