Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৩ এপ্রিল ২০২৫

নারী সাংবাদিককে হেনস্তাকারী গ্রেফতার

নারী সাংবাদিককে হেনস্তাকারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত প্রধান আসামী সোয়েব রহমান জিশান (২৫) সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। এ ঘটনায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১), মো. কাউসার হোসেন (২১)।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গতকাল রাতে রামপুরায় ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা র‍্যাবের নজরে আসে। এরপরই র‍্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে।

প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে রমনার বেইলি রোড থেকে রাইসুল ইসলাম ও কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়।

নারী সাংবাদিককে যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী: ২০০৩)-এ মামলা দায়ের করা হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার সনদ বড়ুয়া বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

র‍্যাব-৩ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা