Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২৪ ডিসেম্বর ২০২৪

সমালোচনার কড়া জবাব দিলেন গায়িকা জেফার

আমি একাই নাচি নাই ভাইয়া

আমি একাই নাচি নাই ভাইয়া
ছবি: সংগৃহীত

কিছুদিন আগে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এক কনসার্টে সঙ্গীত পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েন গায়িকা জেফার রহমান। তার পারফরমেন্সের কিছু খণ্ড ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। 

অনেকে আপত্তি তুলেন, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, কেউ কেউ তাকে তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রুপ করছেন।z

অবশেষে সে সমালোচনার জবাব দিলেন জেফার। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।

‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬