শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা এবং তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণের অনুরোধকে সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ ভ্রমণ নথি নিয়ে কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের আওতায় পড়ে না। অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের করা অনুরোধ প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।