সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংবলিত বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের এ নির্লিপ্ততা বাংলাদেশের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।