লগি-বৈঠার বর্বরতার ২৮ অক্টোবর: দুই দশকেও হয়নি বিচার
দুই দশক পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতা বদলেছে, বদলেছে রাজনৈতিক ক্ষমতার পালাবদল, এসেছে নতুন সরকার, নতুন প্রতিশ্রুতি। কিন্তু ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতার স্মৃতি এখনো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে। লগি-বৈঠা, লাঠি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার, প্রকাশ্য সংঘর্ষ, প্রাণহানি এবং নিহত ব্যক্তিদের লাশ ঘিরে উল্লাসের অভিযোগ—সেদিনের ঘটনাপ্রবাহ শুধু রাজনৈতিক অঙ্গনকেই নাড়িয়ে দেয়নি, গভীর ক্ষত তৈরি করেছিলো বহু পরিবারে।