Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ৭ মার্চ ২০২৬

সোনার জাকাত দেয়ার সময় ক্রয়মূল্য ধরতে হবে নাকি বিক্রয়মূল্য?

সোনার জাকাত দেয়ার সময় ক্রয়মূল্য ধরতে হবে নাকি বিক্রয়মূল্য?
প্রতীকি ছবি

স্বর্ণের জাকাত দেওয়ার ক্ষেত্রে মূল বিষয় হলো, আপনি যদি স্বর্ণের বদলে মূল্য (টাকা) দিতে চান, তাহলে কোন মূল্য ধরবেন—এটি নিয়ে ফিকহে ভিন্ন মত থাকলেও অধিকাংশ আলেমের মত হলো আদায়ের সময়ের বাজারমূল্য ধরাই উত্তম।

  • আপনি যদি স্বর্ণ নিজে দেন, তাহলে জাকাতযোগ্য পরিমাণ স্বর্ণের ওজন হিসাব করে দিতে হবে।
  • আর যদি টাকা দিয়ে জাকাত আদায় করেন, তাহলে সে স্বর্ণের বর্তমান বাজারে বিক্রয়যোগ্য মূল্য ধরাই অধিক গ্রহণযোগ্য।

ফিকহি গ্রন্থ রদ্দুল মুহতার অনুযায়ী, জাকাত আদায়ের সময় মূলত আদায়ের দিনের মূল্য ধরা হয়। একই মত পাওয়া যায় আল-বরহান শরহ মাওয়াহিবুর রহমান–এ, যেখানে বলা হয়েছে—জাকাত দাতার জন্য মূল বস্তু না দিয়ে তার মূল্য দেয়াও বৈধ এবং মূল্য নির্ধারণ করা হবে আদায়ের সময় অনুযায়ী।

আবার বদায়েউস সানায়ে গ্রন্থে উল্লেখ আছে যে, মূল্য পরিশোধ করতে চাইলে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (রহ.)–এর মতে আদায়ের দিনের বাজারমূল্য অনুযায়ী জাকাত আদায় করা যাবে, চাই দাম কমুক বা বাড়ুক।

সারসংক্ষেপ:

স্বর্ণের জাকাত দেয়ার সময় সাধারণত বর্তমান বাজারে বিক্রয় করলে যে দাম পাওয়া যাবে, সেটাই ধরতে হবে। তবে অনেক আলেম ক্রয়মূল্য ধরার চেয়ে আদায়ের দিনের বাজারমূল্য ধরাকে গরিবের জন্য বেশি উপকারী ও উত্তম বলেছেন।

আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬