‘চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?’
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদ ও রিমান্ডে নেয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে রিমান্ডে নিয়ে চোখ বেঁধে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার ঘটনায় ডিবি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এ রাজনীতিক।