Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

৫ দোকান পুড়ে ছাই; কোটি টাকার ক্ষতির দাবি

পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ আগুন

পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলের নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে পুরো মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, রান্নার সরঞ্জাম, নগদ অর্থ ও বিপুল পরিমাণ পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। ফলে মুহূর্তেই সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ব্যবসায়ীরা।

স্থানীয়রা ভোরের দিকে মার্কেটের একটি অংশে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জানান, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অসাবধানতাজনিত কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা মুহূর্তেই শেষ হয়ে গেছে। দ্রুত পুনর্বাসন না হলে তাদের পথে বসতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির