Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৯, ২৬ মে ২০২৬

আহত আরেকজন ঢাকা মেডিকেলে

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা
ছবি: সবার দেশ

নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহ–এর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু (২৬) একই এলাকার মিষ্টু মিয়া–এর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারের ভেতরে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুজন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলে ইয়াসমিন ওরফে সুমনের মৃত্যু হয়। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত চাঁদনী ওরফে বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুজিবুর রহমান। তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

ওসি বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির