Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ২১ মার্চ ২০২৬

আন্দোলনের হুঁশিয়ারি এনসিপি নেতার

চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী

চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ নামাজ শেষে রাষ্ট্রপতি অপসারণের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অভিসংশনের বিষয়ে সরকার যদি গড়িমসি বা ‘নয়-ছয়’ করে, তাহলে এনসিপি আন্দোলনে নামতে বাধ্য হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর বিচার না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ-এর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহে বিভিন্ন দলের ভূমিকা নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেয়া হচ্ছে। তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত দেশের রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করেছে।

বিগত আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে তিনি বলেন, অনেক শহীদ ও আহত সহযোদ্ধাকে নিয়ে ঈদের নামাজ আদায় করার সুযোগ হয়নি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করেন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এনসিপির এ নেতা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি, অন্যথায় তারা রাজপথে নামতে বাধ্য হবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির