তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা
সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য ক্রমেই জটিল হয়ে উঠছে। ঘটনার রাতে উত্তরার একটি বারে মদ্যপান, পরে টঙ্গীর মাজার বস্তি-সংলগ্ন মাঠে যাওয়া এবং সেখানে মাদক সংগ্রহের চেষ্টার তথ্য সামনে এসেছে। তবে তুরাগ নদে তাহসিফের মৃত্যু কীভাবে হলো, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। এদিকে ঘটনার রাতে তাহসিফ ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে বারে যাওয়া তরুণী জারিকা তাসনীম দিশাকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।