Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪২, ২৫ নভেম্বর ২০২৬

যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও প্রস্তুতির পরিচয় বিশ্বদরবারে তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত।

মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

প্রধানমন্ত্রী বলেন, 

আজকের এ মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যরা একসঙ্গে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। দেশের সামরিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ ধরনের মহড়া আয়োজনের পেছনে দূরদর্শী পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারেরও প্রতিফলন।

তিনি আরও বলেন, এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বিভিন্ন পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি আরও কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর মতে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তিন বাহিনীর মধ্যে সমন্বিত প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। যৌথ মহড়ার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়তা করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির