সৌদির একাংশ হুতিদের দখলে, চাঞ্চল্যকর দাবি টাকার কার্লসনের
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডের একটি অংশ দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন। তার অভিযোগ, সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতি ও সামরিক তৎপরতার মতো গুরুত্বপূর্ণ ঘটনা মার্কিন গণমাধ্যমে যথাযথভাবে প্রচার করা হচ্ছে না। তবে সৌদি ভূখণ্ডের কোন অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনও তথ্য দেননি।