পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য পারমাণবিক হামলা মোকাবিলায় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশিকা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় দূষণ থেকে সুরক্ষা, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। এতে অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ ভবনের ভেতরে অবস্থান এবং সরকারি নির্দেশনা ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।