Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ২৭ নভেম্বর ২০২৬

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
ছবি: সবার দেশ

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

আহত দুই শ্রমিক হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, শুক্রবার সকালে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা। এক পর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুজন শ্রমিক আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বিস্ফারিত বোমার বিভন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিতে লুকিয়ে রেখেছিলো। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬