Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০৩:২৫, ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে ট্রেন দূর্ঘটনা

চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা

চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা
ছবি: সবার দেশ

নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ব্রেক জ্যাম হয়ে বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুরের আজিমনগর স্টেশনের পূর্বে মহিষাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।

স্থানীয়রা জানান, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এক নারী যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেন, এতে তিনি আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, আনুমানিক রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬