Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ২৮ নভেম্বর ২০২৬

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান অবস্থানরত বাংলাদেশের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল শুক্রবার (২৭ নভেম্বর) করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করে।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা করাচিতে অবস্থিত মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। এ সময় দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

ছয় দিনের সরকারি সফরে বাংলাদেশের প্রতিনিধিদলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছাড়াও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে প্রতিনিধিদলের সদস্যরা করাচিতে পৌঁছান। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ।

এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিদল এ সরকারি সফরে অংশ নিয়েছে। সফরসূচি অনুযায়ী, সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রদেশটির রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সফরটিকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/এমকেজে

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬