Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ

নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ
ছবি: সবার দেশ

নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী চাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যায়ল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙ্গে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীরা প্রশাসনের এমন উদ্যোগে সহযোগীতা করছে। কিন্তু এরপর থেকে খালি জায়গা নামে বেনামে বেদখল হতে থাকে।

গত কয়েকদিন থেকে বালি ফেলে খাল ভরাট করে নোয়াখালী পৌরসভা যাত্রী চাউনি নির্মাণের কাজ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, যাত্রী চাউনি নির্মাণের নামে নোয়াখালী পৌরসভার সচিবসহ একটি অসাধু চক্র খালি জায়গা দখল করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করে নতুন দখলদারিত্ব বন্ধ করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।

তবে, অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো.আলাউদ্দিন বলেন, ব্যাসায়ীদরে অভিযোগ সত্য নয়। সোনাপুর জিরো পয়েন্টে খাল পাড়ে, সড়কের পাশে জনস্বার্থে যাত্রী চাউনি নির্মাণ করছে পৌরসভা।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল