Sobar Desh | সবার দেশ শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৮, ২৯ নভেম্বর ২০২৬

৫০০ ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব

এক্সপ্রেসওয়ে অবরোধ, বিএনপির সমাবেশস্থলে ২০ মোটরসাইকেলে আগুন; মার্কেট ও দুই খাবার হোটেলে অগ্নিসংযোগ।

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ সময় বিএনপির সমাবেশস্থলে অন্তত ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি মার্কেট ও দুটি খাবার হোটেলে আগুন দেয়া হয়েছে। সংঘর্ষের সময় পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। সহিংসতার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশীয় অস্ত্র হাতে কয়েক হাজার নেতাকর্মী

ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। একই সময়ে সেখানে বিএনপির নেতাকর্মীরা তাঁবু টাঙিয়ে অবস্থান করছিলেন। আওয়ামী লীগের মিছিল প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা একপর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যান।

২০ মোটরসাইকেল ও একাধিক স্থাপনায় আগুন

বিএনপির নেতাকর্মীরা সরে যাওয়ার পর ঘটনাস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি খাবার হোটেল এবং বাসস্ট্যান্ড এলাকার একটি টং দোকানে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে।

এসব হামলা ও অগ্নিসংযোগে সংশ্লিষ্ট স্থাপনা ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পদ্মা সেতুতে ৪৫ মিনিট যান চলাচল বন্ধ

অবরোধ ও বিস্ফোরণের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। একই সময়ে পদ্মা সেতুতেও প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে—এমন খবর পেয়ে পুলিশ আগের রাত থেকেই সতর্ক অবস্থানে ছিলো। সারা রাত দায়িত্ব পালনের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছিলো।

তিনি বলেন, সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ কোনও ধরনের প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তপ্ত জাজিরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জাজিরায় এ সহিংসতার ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং একাধিক স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ জাতীয় যোগাযোগ অবকাঠামোর প্রবেশপথে এমন সহিংসতা জননিরাপত্তা ও যান চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানালেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখন গুরুত্বপূর্ণ বিষয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার