Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ২৯ নভেম্বর ২০২৬

মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫

মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির শান্তি সমাবেশকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির সমাবেশে অংশ নেয়া অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের মিছিলটি পিছু হটে গোপালগঞ্জের দিকে ফিরে যায়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মধুমতী নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতু ও এর সংযোগ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা থেকে আবুল খায়ের সেতুসংলগ্ন মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ চলছিলো। সমাবেশে দলটির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটের সীমানায় প্রবেশের চেষ্টা করে।

এ সময় সেতু এলাকায় অবস্থান নেয়া বিএনপির নেতাকর্মীরা মিছিলটির প্রবেশে বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আওয়ামী লীগের মিছিলটি পিছু হটে গোপালগঞ্জের দিকে ফিরে যায়।

সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সংঘর্ষে আওয়ামী লীগের পক্ষেও কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গোপালগঞ্জের দিক থেকে একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে উপজেলা বিএনপির শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মিছিল নিয়ে আসা লোকজন ফিরে যায়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ঘটনার পর সেতু ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি