Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ১৬ অক্টোবর ২০২৫

চাকসুর ভিপি পদে জয়ী বাগাতিপাড়ার কৃতী সন্তান রনি

চাকসুর ভিপি পদে জয়ী বাগাতিপাড়ার কৃতী সন্তান রনি
ছবি: সংগৃহীত

বাগাতিপাড়ার কৃতী সন্তান ইব্রাহীম হোসেন রনি চাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়ায় বাগাতিপাড়ায় আনন্দের বন্যা বইছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের এ কৃতী সন্তান। তিনি শিবির সমর্থিত ছাত্র সংগঠন ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে রনি ৭,৯৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪,৩৭৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ২৭,৫১৬ জন ভোটারের মধ্যে ১৭,৭১৭ জন ভোট গ্রহণ করা হয়েছে। ভোটার উপস্থিতি প্রায় ৬৫%।

শিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ মোট ২৬টি পদের মধ্যে ২৪টি পদ জয় করেছে। এটি শিবিরের জন্য ঐতিহাসিক বিজয়, কারণ ৪৪ বছর পর তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে নেতৃত্ব পুনরুদ্ধার করেছে।

ইব্রাহীম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং পাঁচুড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে। ক্যাম্পাসে তার সততা, নেতৃত্ব ও দায়িত্ববোধ শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত।

বাগাতিপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার বলেন, ইব্রাহীম হোসেন রনি আমাদের উপজেলার এক উজ্জ্বল নক্ষত্র। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত সৎ ও মেধাবী। তিনি ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীবান্ধব হিসেবে কাজ করেছে। তার এ বিজয় শুধু পরিবার বা ছাত্রশিবিরের গর্ব নয়, পুরো বাগাতিপাড়ার গর্ব। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্ব শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবে।

রনি বলেন, 

এ জয় আমার নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জয়। সততা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই এবং যারা আমার প্রতি আস্থা রেখেছেন, তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

রনির এই সাফল্যে গোটা বাগাতিপাড়া আনন্দে মেতে উঠেছে। স্থানীয়রা বলছেন, রনি আজ আমাদের এলাকার গর্ব। তার অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬