Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা এবং তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণের অনুরোধকে সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ ভ্রমণ নথি নিয়ে কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের আওতায় পড়ে না। অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের করা অনুরোধ প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে ফেরা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা, তাকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের বক্তব্য এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার মাধ্যমে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।

এ ছাড়া শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অবাধ চলাচল এবং পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত ক্রসিং পরিদর্শনের বিষয়ে ভারত কোনও মধ্যস্থতাকারী বা সহায়তাকারীর ভূমিকা পালন করছে কি না, তা জানতে চান সাংবাদিকরা।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন,

এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার বিষয়। এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।

তবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি। রণধীর জয়সোয়াল বলেন, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিতে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তাহলে সে বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগ

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে নড়াইল ও পাবনাসহ বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা এবং এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, তারা যেনো এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে।

গঙ্গার পানি চুক্তি নিয়েও আলোচনা

গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাসহ অভিন্ন সব নদীর পানি বণ্টন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। এসব বিষয় ওই কাঠামোর মাধ্যমেই আলোচনা করা হচ্ছে।

অস্ত্রবাহী জাহাজ নিয়ে ভারতের নজরদারি

এদিকে মোংলা বন্দর অভিমুখী একটি জাহাজ বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রসহ ইন্দোনেশিয়ায় আটক হওয়ার ঘটনায় ভারতের কাছে কোনও তথ্য রয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ-সংক্রান্ত কিছু প্রতিবেদন আমাদের নজরে এসেছে। আমাদের নিরাপত্তা স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে, এমন প্রতিটি পরিস্থিতির ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিচ্ছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির