Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ৩০ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৫, ৩০ নভেম্বর ২০২৬

ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়

ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার (৩০ নভেম্বর) বিএনপির অংশ নেয়ার কথা ছিলো। তবে শেষ মুহূর্তে পূর্বনির্ধারিত এ সংলাপে অংশ নিচ্ছে না দলটি। নতুন করে সময় চেয়েছে বিএনপি। পরবর্তী সময়ে ইসি দিনক্ষণ চূড়ান্ত করলে সংলাপে অংশ নেবে দলটি।

রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি ইতোমধ্যে ইসিকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি সংলাপে অংশ নেবে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, রোববার প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রম অনুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।

তবে প্রথম দিনেই সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। দলটি এককভাবে নয়, বরং জোটগতভাবে পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে ইসিকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছিলো বিএনপি। দলটির আগ্রহের পরিপ্রেক্ষিতে সোমবার বৈঠকের সময়সূচি নির্ধারণ করে নির্বাচন কমিশন। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি নতুন করে সময় চাওয়ায় সে সূচিতেও পরিবর্তন এসেছে।

এদিকে, বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ না নেয়ায় নির্বাচন কমিশনের ধারাবাহিক আলোচনার উদ্যোগে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত, প্রস্তাব ও প্রত্যাশা জানতে ইসির এ উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল