Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৪, ২৩ নভেম্বর ২০২৬

‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ

‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে শুধু ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সরকার জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে তাতে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্য হতে হলে এর সুস্পষ্ট ভিত্তি ও সুনির্দিষ্ট অঙ্গীকার থাকতে হবে। কেবল সাময়িক রাজনৈতিক প্রয়োজনে ঐক্যের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ডিসেম্বর মাসে জাতীয় ঐকমত্যের আহ্বান জানানো হবে, অথচ জানুয়ারিতে একদলীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে—এমন কোনও প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

তিনি বলেন, দেশে বর্তমানে সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তবে এ সংলাপে প্রধানমন্ত্রী কী চান, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং চলমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান, তা জানতে চায় দলটি।

জাতীয় ঐক্যের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকারের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেসব বিষয়ে ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মধ্য দিয়ে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত একদলীয় কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। তার মতে, এ পদক্ষেপ নেয়া হলে জনগণ বুঝতে পারবে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়। রাজনৈতিক দলগুলোর কাছেও সরকারের সদিচ্ছার বার্তা পৌঁছাবে।

জাতীয় ঐক্যের সম্ভাব্য ভিত্তি হিসেবে কয়েকটি মৌলিক ইস্যুর কথাও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান থাকলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির