Sobar Desh | সবার দেশ ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৯, ৩১ জুলাই ২০২৫

বিএনপি নেতা মিন্টুর ঘোষণা

খালেদা জিয়া ফেনী-১ আসনে প্রার্থী হচ্ছেন

খালেদা জিয়া ফেনী-১ আসনে প্রার্থী হচ্ছেন
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, যদি ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচন হয়, তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হবেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং ফেনী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (৩০ জুলাই) ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্টু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ ফেনীতে বিএনপি জয়লাভ করবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই।

কেয়ারটেকার সরকার ও নির্বাচনের সময়সূচি

মিন্টু জানান, লন্ডনে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনায় যৌথ বিবৃতি হয়েছিলো, যেখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। তবে সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে মামলার কারণে জানুয়ারিতেই নির্বাচন হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয়, তাহলে অন্তর্বর্তী সরকারই সে দায়িত্ব পালন করবে। কেয়ারটেকার সরকারের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার বিধান রয়েছে

ফেনী-১ আসনের ঐতিহাসিক গুরুত্ব

ফেনী-১ আসন (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকেই খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ৩ বার প্রধানমন্ত্রী এবং ২ বার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন।

১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম জয়ী হলেও গণআন্দোলনের মুখে ৬ মাসের মধ্যেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

প্রস্তুত বিএনপি, শক্ত ঘাঁটি ফেনী-১

এ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম এখন আরও শক্তিশালী। ২০১৮ সালে দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু এখানে সাংগঠনিক সমন্বয়ক হিসেবে ভূমিকা রেখেছেন এবং এবারও প্রস্তুত রয়েছেন।

মিন্টু বলেন, ১৯ বছর ধরে আমরা আন্দোলন, অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। ২০০৬ সাল থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এর ফলে বিএনপি আশা করছে, অবাধ নির্বাচন হলে এ আসন থেকে পুনরায় খালেদা জিয়ার বিজয় নিশ্চিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল