Sobar Desh | সবার দেশ পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৭, ২৯ নভেম্বর ২০২৬

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি

এক দিনে কমেছে ২ ডিগ্রি, ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত; বাড়ছে ঠান্ডাজনিত রোগ।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা ক্রমাগত কমার সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলার তেঁতুলিয়ায় রোববার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।

রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে ছিলো চারপাশ। শীতের তীব্রতায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও নিম্ন আয়ের পরিবারগুলো পড়েছে বেশি দুর্ভোগে।

ঘন কুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবন

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকালে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। শীতের কারণে দৈনন্দিন কাজকর্মেও ধীরগতি দেখা দিয়েছে।

হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় পঞ্চগড়ে আগেভাগেই শীতের অনুভূতি তীব্র হয়ে ওঠে। তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করায় শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা

শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। আবহাওয়ার আকস্মিক পরিবর্তন এবং ঠান্ডার প্রকোপে এসব বয়সের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

সামনে আরও কমতে পারে তাপমাত্রা

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে তেঁতুলিয়ায় অন্যান্য এলাকার তুলনায় আগেভাগেই শীত অনুভূত হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

তাপমাত্রার এ নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল