Sobar Desh | সবার দেশ চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ২৮ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
ছবি: সংগৃহীত

উৎপাদন খরচ বাড়লেও বাজারে মিলছে না ফসলের ন্যায্যমূল্য। দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার পাইকারী সবজি বাজারে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়। অথচ গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি খরচ বেড়েছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিতে বাড়তি অর্থ ব্যয় করেও উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না কৃষকেরা। এতে ভালো ফলনেও লোকসানের শঙ্কায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা।

আজ শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী পৌরএলাকার পাইকারী সবজি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা দরে। নভেম্বরের শুরুতে এ বাজারে প্রতি কেজি বাঁধাকপি দাম ছিলো প্রায় ৪০ থেকে ৪৫ টাকা। ১৫ নভেম্বর বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০-৩৫ টাকা, এবং ১৭ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ২৫-২৮ টাকা, ২০ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫-১৭ টাকা, ২৫ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ৭-৮ টাকা এবং আজ শনিবার (২৮ নভেম্বর)  বিক্রি হয়েছে ৫-৭ টাকা কেজি দরে।  অর্থাৎ বাজারে বাঁধাকজপির দাম কয়েক দফায় ওঠানামা করলেও কৃষকের প্রত্যাশা পূরণ হয়নি।

বাঁধাকপি চাষি বুজরুক সমসেরনগর গ্রামের জাহাঙ্গীর আলম ও আবু বক্কর  জানান, গত বছরের তুলনায় এবার বাঁধাকপি চাষে বিঘাপ্রতি খরচ বেশি হয়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ সব খাতেই ব্যয় বেড়েছে। কিন্তু উৎপাদিত বাঁধাকপি বাজারে এনে বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কৃষকদের ভাষ্য, মাঠপর্যায়ে ফসল উৎপাদনে ব্যয় বাড়লেও পাইকারি বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। ফসলের ভালো ফলন তাদের জন্য স্বস্তির বদলে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, উৎপাদিত সবজি দ্রæত বিক্রি করতে না পারলে আরও লোকসানের আশঙ্কা থাকে।

অন্যদিকে পাইকারি বাজারে কৃষকের কাছ থেকে কম দামে কেনা বাঁধাকপি খুচরা বাজারে কত দামে বিক্রি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। উৎপাদনকারী কৃষক ও সাধারণ ভোক্তার মাঝখানে দামের ব্যবধান কতটা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষকেরা বলছেন, উৎপাদন খরচ বিবেচনায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজারে মধ্যস্বত্বভোগীদের ভ‚মিকা, সরবরাহব্যবস্থা ও মূল্য নির্ধারণের বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন। তা না হলে উৎপাদন বাড়লেও ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা সবজি চাষে আগ্রহ হারাতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ বছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭০০ মেট্রিক টন কপি। এক সঙ্গে বেশি কপি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমেছে। ধীরে ধীরে বাজার ভালো হওয়ার আশা করছেন তিনি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির