Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২২, ২৬ মে ২০২৫

আপডেট: ০২:২২, ২৬ মে ২০২৫

গুলশান থানা বিএনপি নেতাকে গুলি করে হত্যা

গুলশান থানা বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। 

রোববার (২৫ মে) দিবাগত রাতে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে থাকার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা দুই শ্যুটার হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে গুরুতর আহত সাধন ঘটনাস্থলেই পড়ে যান। পরে দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ইসমাইল হোসেন জানান, সাধনের বুকে, পিঠে ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে। হামলার সময় চায়ের দোকানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির পর স্থানীয়রা সাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন।

নিহত কামরুল আহসান সাধন পেশায় ছিলেন ডিশ ব্যবসায়ী, পাশাপাশি গুলশান থানা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির