Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২০, ৯ জুন ২০২৬

সখীপুরে ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের প্রাণহানি

সখীপুরে ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/এফও

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬