Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৬, ২৯ নভেম্বর ২০২৬

টিকটকে প্রেম 

মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
ছবি: সবার দেশ

ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের বেনাপোল এলাকায় এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামে এক মালয়েশিয়ান তরুণী। সোশ্যাল মিডিয়ায় টিকটকে পরিচয়, এরপর প্রেম। দীর্ঘদিনের সেই প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়ের বন্ধনে। দুই দেশের দুই মানুষের এমন ব্যতিক্রমী বিয়েকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও কৌতূহল। 

স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগ হোসেন (৩৪) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে।

দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন সোহাগ। সেখানে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় গড়ায় গভীর প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের ভালোবাসাকে স্থায়ী সম্পর্কে রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সে সিদ্ধান্ত থেকেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন তিনি। পরে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ ও আত্মীয়-স্বজন। এ সময় বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

শনিবার (২৮ নভেম্বর) বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। টিকটকের ভার্চুয়াল পরিচয় থেকে শুরু হওয়া ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত দুই দেশের দুই মানুষকে এক সুতোয় বেঁধেছে। ব্যতিক্রমী এ বিয়ে ঘিরে এলাকায় আনন্দ, আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন তাদের স্বজন ও এলাকাবাসী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল