Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৭, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ০৩:৫০, ১০ অক্টোবর ২০২৫

কাবুলে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহত!

কাবুলে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহত!
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পাকিস্তানের বিমান বাহিনী টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, হামলায় টিটিপি প্রধান নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

হামলায় তার সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদও প্রাণ হারাতে পারেন; তবে স্থানীয়ভাবে এটি নিশ্চিত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলার সময় নূর ওয়ালি মেসুদ গাড়িতে করে প্রকাশ্যে যাচ্ছিলেন। বিস্ফোরণের শব্দে কাবুলের আকাশে আতঙ্ক সৃষ্টি হয়, স্থানীয়রা দুইবার বিকট শব্দ ও বিমান চক্কর দেখেছেন।

টিটিপি পাকিস্তানে নিষিদ্ধ একটি সন্ত্রাসী দল এবং নূর ওয়ালি পাকিস্তানের সবচেয়ে বড় ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে বিবেচিত। হামলার লক্ষ্য ছিলেন তিনি ও তার শীর্ষ সহযোগীরা।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক পোস্টে বিস্ফোরণ ও সম্ভাব্য বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, বিস্ফোরণের মাত্রা ছোট ছিলো। তবে স্থানীয়রা হামলাটি শক্তিশালী বলে জানাচ্ছেন।

পাকিস্তান সামরিক বাহিনীর ডিজিএফআই মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে কর্পস সদরদফতরে সংবাদ সম্মেলন করবেন এবং কাবুলে হামলার বিস্তারিত তথ্য প্রকাশের কথা রয়েছে।

সংঘটনার ফলে আফগানিস্তানের রাজধানীতে সতর্কতা জোরদার করা হয়েছে, এবং স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ হামলার আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল