Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২৮ নভেম্বর ২০২৬

মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০

মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির সময় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার পর কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল স্থানীয় একটি বাড়িতে। সেখানে আত্মীয়স্বজন ও অতিথিরা উপস্থিত ছিলেন। এমন সময় সামরিক বাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়। আকস্মিক এ হামলায় বিয়ের আনন্দ আয়োজন মুহূর্তেই পরিণত হয় মৃত্যু ও ধ্বংসযজ্ঞে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে অন্তত ১৭ জনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় সূত্রে নিহতের সংখ্যা প্রায় ২০ বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওতে হামলায় আহত কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সরবরাহ করা ছবিতেও অন্তত ছয়টি লাশের ছবি পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভিডিও, ছবি ও হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে তিনি আকাশে উড়োজাহাজের শব্দ শুনতে পেয়েছিলেন। তবে সেখানে বোমা হামলা হতে পারে, এমন কোনও আশঙ্কা তার মনে হয়নি। কিছুক্ষণ পর বিকট বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন। এ সময় চারদিকে ধোঁয়া দেখতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে সহায়তা করেন।

তিনি আরও জানান, হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বিস্ফোরণের পর কয়েকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা নতুন নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই দেশজুড়ে সামরিক জান্তা এবং গণতন্ত্রপন্থি প্রতিরোধযোদ্ধা ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।

দীর্ঘদিনের এ সংঘাতে দেশটির বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছেন। বিমান হামলা, গোলাবর্ষণ ও সশস্ত্র সংঘর্ষের কারণে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। অনেক এলাকায় শিক্ষা, চিকিৎসা ও স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা