প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী নিয়ে প্রশ্ন, তালিকায় আ.লীগ নেতা
প্রধানমন্ত্রীর তুরস্কে রাষ্ট্রীয় সফরের প্রতিনিধি দলে মধুখালী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলীর ৫ নম্বর সদস্য মো. আবুল বাশার খানের নাম থাকার দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের একজন নেতার কীভাবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।
সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় আওয়ামী লীগ নেতার নাম থাকা নিয়ে ব্যাখ্যা প্রয়োজন। তাকে এ সফরে অন্তর্ভুক্ত করার সুযোগ কে দিয়েছেন, সে প্রশ্নও তোলা হয়েছে।
পোস্টে আরও বলা হয়,
আওয়ামী লীগের মধ্যে বিএনপিপন্থী কাউকে পাওয়া না গেলেও বিএনপির মধ্যে আওয়ামী লীগপন্থী নেতা-কর্মীর অভাব নেই।
এ প্রসঙ্গে বিএনপির একটি অংশের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করা হয়।

তবে মো. আবুল বাশার খান কোন প্রক্রিয়ায় সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, তার সফরের দায়িত্ব বা ভূমিকা কী এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কী, তা পোস্টে উল্লেখ করা হয়নি।
সবার দেশ/কেএম




























