Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে স্বার্থ রক্ষার প্রয়োজনে তিনি বাংলাদেশ তো দূরের কথা, নিজের দল আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এসব অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুলের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এর ফলে দলটির প্রতি যাদের সামান্য সহানুভূতিও ছিলো, তাদের পক্ষেও এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়েছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার বিষয়টিও তুলে ধরেন সাবেক আইন উপদেষ্টা।

তিনি বলেন, শেখ হাসিনার অনুগতদের বিভিন্ন কর্মকাণ্ডে সে ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

আসিফ নজরুল আরও লেখেন, আওয়ামী লীগের নেত্রী ও তার অনুসারীরা হয়তো বিবেচনায় আনেননি যে ড. মুহাম্মদ ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনওভাবেই সম্পৃক্ত নন। তা ছাড়া গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে। বিষয়টি নিয়েও তারা ভাবছেন না বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, 

শেখ হাসিনা যেন দেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ খুঁজছেন। তবে এ ধরনের কর্মকাণ্ডের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজে নন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে দলটির নেত্রী আওয়ামী লীগকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কত দিন এ বিষয়টি উপলব্ধি করবেন না, সে প্রশ্নও তোলেন সাবেক এ আইন উপদেষ্টা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির