Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:০৬, ২২ ডিসেম্বর ২০২৫

২২ ডিসেম্বর: ইতিহাসের এইদিনে

২২ ডিসেম্বর: ইতিহাসের এইদিনে
ছবি: সবার দেশ

২২ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৬তম (অধিবর্ষে ৩৫৭তম) দিন। বছর শেষ হতে আরও নয় দিন বাকি রয়েছে।

ঘটনাবলী:

  • ১৬৯৩ - ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
  • ১৭১৬ - ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।
  • ১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
  • ১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
  • ১৮৬৯ - মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।
  • ১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।
  • ১৯৩৯ - জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
  • ১৯৪২ - কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।
  • ১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।
  • ১৯৫৬ - ফ্রান্স এবং বৃটেন, মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।
  • ১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৬৫ - বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।
  • ১৯৭১ - কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।
  • ১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭১ - বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।
  • ১৯৭২ - শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
  • ১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।
  • ১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।
  • ১৯৮৯ - রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।
  • ১৯৯৩ - দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
  • ১৯৯৫ - ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

জন্ম:

  • ১১৭৮ - জাপানের সম্রাট আনটুকু।
  • ১৮০৪ - বেঞ্জামিন ডিজরেলি।
  • ১৮৫৩ - সারদা দেবী, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।(মৃ.২০/০৭/১৯২০)
  • ১৮৫৭ - বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।(মৃ.১৯৫০)
  • ১৮৮৭ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।(মৃ.২৬/০৪/১৯২০)
  • ১৯৩৮ - মনোজ মিত্র, ভারতীয় বাঙালি থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা এবং নাট্যকার। (মৃ.২০২৪)
  • ১৯৪৭ - দিলীপ দোশী, ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। (জ.২০২৫)
  • ১৯৪৮ - মেরি আর্চার, ব্রিটিশ বিজ্ঞানী।
  • ১৯৮৩ - জেনিফার হকিংস, মিস ইউনিভার্স ২০০৪।

মৃত্যু:

  • ১৫৭২ - ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।
  • ১৬৬৬ - ইতালিয় চিত্রশিল্পী গুয়েরচিনো।
  • ১৬৬৮ - ইংরেজ চিত্রকর স্টিফেন।
  • ১৭৯৭ - রাজা নবকৃষ্ণ দেব,কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপূজার সূচনাকারী।(জ.১০/১০/১৭৩৩)
  • ১৮৮০ - ইংরেজ ঔপন্যাসিক,সাংবাদিক, অনুবাদক জর্জ ইলিয়ট।(জ.২২/১১/১৮১৯)
  • ১৯৫৮ - তারকনাথ দাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
  • ১৯৬৫ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।(জ.১৯১৮)[১]
  • ১৯৮৬ - কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।
  • ১৯৮৭ - চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।
  • ১৯৮৯ - নোবেলজয়ী [১৯৬৯] আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকিট।
  • ১৯৯১ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
  • ১৯৯২ - চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গণেশ ঘোষ। (জ.২২/০৬/১৯০০)
  • ১৯৯৫ - কমিউনিস্ট নেতা আবদুল হক।
  • ২০২১ - কনিষ্ক সেন, খ্যাতনামা ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী। (জ.১৯৩৮)।

ছুটি ও অন্যান্য:

  • সশস্র বাহিনী দিবস ভিয়েতনাম
  • মা দিবস ইন্দোনেশিয়া
  • জাতীয় গণিত দিবস, ভারত

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা