Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার পাঁচটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলার পরীক্ষাকেন্দ্রগুলোতে অনুকূল পরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার কয়েকটি কেন্দ্রে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উপযুক্ত পরিবেশ না থাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের স্বার্থে বিকল্প ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এর আওতায় গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্র এবং উপকেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুরের সরকারি রাজৈর কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ উপকেন্দ্রে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈর সরকারি কলেজ উপকেন্দ্রে।

এ ছাড়া টুঙ্গিপাড়া সরকারি বাশিয়াখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে মাদারীপুরের রাজৈরে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

গোপালগঞ্জের কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ অনুকূল না থাকায় জেলার বাইরে বিকল্প কেন্দ্র নির্ধারণের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা