Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ২ সেপ্টেম্বর ২০২৫

শূন্য ব্যালেন্সে মেট্রোরেল ভ্রমণ আর নয়, ন্যূনতম ব্যালেন্স ১৮ টাকা

শূন্য ব্যালেন্সে মেট্রোরেল ভ্রমণ আর নয়, ন্যূনতম ব্যালেন্স ১৮ টাকা
ছবি: সংগৃহীত

মেট্রোরেল কর্তৃপক্ষ নতুন নিয়মে জানিয়েছে, এখন থেকে র‌্যাপিড (Rapid) ও এমআরটি (MRT Pass) কার্ডে ন্যূনতম ১৮ টাকা ব্যালেন্স না থাকলে যাত্রীরা এন্ট্রি করতে পারবেন না।

আগে নিয়ম ছিলো—কার্ডে শূন্য টাকা থাকলেও মেট্রোরেলে প্রবেশ করা যেত, শুধু গন্তব্যে পৌঁছে রিচার্জ করলেই হতো। কিন্তু নতুন সিদ্ধান্তে পর্যাপ্ত ব্যালেন্স ছাড়া ভ্রমণ সম্ভব হবে না।

তবে এতে যাত্রীদের জন্য কিছু ঝুঁকি থেকে যাচ্ছে। কারণ, এমআরটি পাস কার্ড হারিয়ে গেলে বা ব্ল্যাকলিস্টেড হলে বর্তমানে রিপ্লেসমেন্ট বা রি-ইস্যু সেবা বন্ধ। ফলে অতিরিক্ত টাকা রিচার্জ করলে তা ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। কবে রিপ্লেসমেন্ট সেবা চালু হবে, সে বিষয়েও কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির