Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ২৯ নভেম্বর ২০২৬

অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার

অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
ছবি: সংগৃহীত

অতীতের মতপার্থক্য ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশাবাদ জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে এবং ভবিষ্যতেও বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের পাশে থাকবে।

শুক্রবার (২৮ নভেম্বর) পাকিস্তানের করাচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ (সিন্ধু অ্যাসেম্বলি) পরিদর্শনকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, 

আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং আমরা চিরকাল ভাই হিসেবে থাকবো।

এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ এবং পরিষদের সদস্যদের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের স্পিকার। তিনি বলেন, তাদের উষ্ণ অভ্যর্থনায় তিনি মুগ্ধ হয়েছেন। পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ।

সংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে সিন্ধু প্রাদেশিক পরিষদের ঐতিহাসিক ভবন ঘুরিয়ে দেখানো হয়। এ সময় ভবনটির ইতিহাস, সংসদীয় ঐতিহ্য এবং সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নথি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

প্রতিনিধিদলকে জানানো হয়, ১৯৪৩ সালের ৩ মার্চ সিন্ধু প্রাদেশিক পরিষদই ছিল উপমহাদেশের প্রথম প্রাদেশিক আইনসভা, যারা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিলো।

পরিদর্শন শেষে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ বৈঠক করেন। এতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, আইনসভা দুটির মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে অংশ নেয়। এ সময় পরিষদের সদস্যরা প্রতিনিধিদলকে স্বাগত জানান।

ছয় দিনের সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিয়েছে।

সফরের অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন সংসদীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈঠক ও মতবিনিময় করছেন প্রতিনিধিদলের সদস্যরা। এসব আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, সংসদীয় সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার পথ সুগম করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল