Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ২৬ জুন ২০২৫

আপডেট: ০০:১৮, ২৬ জুন ২০২৫

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা
ফাইল ছবি

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে দুটি পৃথক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, দিবস দুটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

দিবস দুটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। এর আগেই রংপুরে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ছাত্র নেতা আবু সাঈদ, যিনি আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন।

সবার দেশ/এফএস

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬