Sobar Desh | সবার দেশ রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৩, ১৮ জুলাই ২০২৫

“সংবিধান হবে সব নাগরিকের” — তাসনিম জারা

“সংবিধান হবে সব নাগরিকের” — তাসনিম জারা
ছবি: সংগৃহীত

যে সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকে, সে সংবিধান নাগরিকের নয়—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, এ সংবিধান আমরা রাখবো না। আমরা একটি নতুন সংবিধান চাই, যা সব নাগরিকের অধিকার রক্ষা করবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, সংবিধান হবে সবার, রাষ্ট্র হবে জনগণের। যে সংবিধান গুম-খুনের বৈধতা দেয়, তার জায়গা স্বাধীন বাংলাদেশে নেই। আমরা সেই লড়াইয়ে নেমেছি। পথ কঠিন, সময় লাগবে, কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়।

তিনি আরও বলেন, গত বছর আপনারা গুলির ভয় না করেই রাস্তায় নেমেছিলেন। পুলিশি দমন-নিপীড়ন উপেক্ষা করে এগিয়ে গেছেন। যারা শাসকগোষ্ঠীকে উল্টো ধাওয়া দিয়েছেন, তাদের স্যালুট জানাই। কারণ এ লড়াই শুধুই সরকার বদলের জন্য নয়, এ লড়াই রাষ্ট্র বদলের। এ ভাঙা দেশটাকে নতুনভাবে গড়ার জন্য, সকল নাগরিকের জন্য একটি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য।

ডা. তাসনিম জারা বলেন, এ রাষ্ট্রে যেন শুধু একটি দলের, একটি শ্রেণির মানুষ সুবিধা না পায়—এ রাজনীতি বদলাতে আমরা এসেছি। আমরা চাই, বাংলাদেশ হবে সবার, রাষ্ট্র সবার জন্য কাজ করবে।

সভায় তিনি দেশ গড়ার সংগ্রামে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সবার দেশ/ এফও 
 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি
জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
গণরায় উপেক্ষা করে ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিজোরাম সীমান্তে ৩ রহস্যময় ড্রোন, বিজিবির গুলি
ভিসা ছাড়াই ৩৪ দেশে প্রবেশাধিকার পেলো বাংলাদেশিরা
বিনা খরচে অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ, বাংলাদেশিদেরও সুযোগ
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত
বিএনপি-জামায়াত নেতাদের হত্যার নির্দেশ, তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ডাকসুর শীর্ষ পদে নির্বাচনে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
গর্ভবতী নারীর সঙ্গে প্রতারণা শয়তানির অন্য মাত্রা: ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট
ডিসেম্বরে ‘ওসমান হাদি কে হবে’, তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ
লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় গ্রেফতার ৬