Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২৩ নভেম্বর ২০২৬

মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা

মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
ছবিঃ সংগৃহীত

গত বছর মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এবার প্রতিযোগী হিসেবে নয়, বরং বাংলাদেশের বর্তমান প্রতিনিধি সামিরা খান মাহিকে উৎসাহ দিতে পুয়ের্তো রিকোয় ছুটে গেছেন তিনি। দীর্ঘ ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন মিথিলা।

পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। বন্ধুর এ বিশেষ মুহূর্তের সঙ্গী হতে সেখানে পৌঁছেছেন মিথিলা।

পুয়ের্তো রিকোয় পৌঁছানোর পর মাহির সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন মিথিলা। সেখানে তাদের আন্তরিক আলিঙ্গনের দৃশ্য দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মিথিলা জানান, মাহির সঙ্গে তার ১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব। একসঙ্গে বেড়ে ওঠার নানা স্মৃতি তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। দীর্ঘ ২৪ ঘণ্টার ক্লান্তিকর যাত্রা শেষে বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান তিনি।

মাহির প্রতি গর্ব প্রকাশ করে মিথিলা বলেন, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে মাহি শুধু নিজের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। তার পরিশ্রম, আত্মবিশ্বাস ও সততার প্রশংসা করেন তিনি। এ গুরুত্বপূর্ণ সময়ে বন্ধুর পাশে থাকতে পারাকে নিজের জন্য আনন্দের বিষয় বলেও উল্লেখ করেন।

এদিকে, মিস ইউনিভার্সের পিপলস চয়েস বিভাগে মাহিকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিথিলা। সবাইকে একসঙ্গে ভোট দিয়ে বাংলাদেশের প্রতিনিধিকে সমর্থন জানানোর অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই ছিল বাংলাদেশের প্রথম টপ ৩০ অর্জন।

এবার ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে বসবে চূড়ান্ত পর্বের আয়োজন।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার